কোন নারী নিজে বিয়ে করতে পারে না এবং কোন নারী ওয়ালী

বই : আদর্শ পরিবার
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
শিরোনাম
কোন নারী নিজে বিয়ে করতে পারে না এবং কোন নারী ওয়ালী
হতে পারে না।
| কোন নারী ওয়ালীবিহীন নিজে বিয়ে করলে তার বিয়ে বাতিল হবে এবং কোন
নারী অন্য নারীর ওয়ালী হয়ে বিয়ে দিলে সে বিয়েও বাতিল বলে গণ্য হবে। কারণ নারী
ওয়ালী হতে পারে না।
عن أبي هريرة قال قال رسول الله علا ثزوج المرأة المرأة ولا
تزوج المرأة تفسيها۔
আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূল বলেছেন, “কোন নারী কোন নারীর বিয়ে
দিতে পারে না এবং কোন নারী নিজে বিয়ে করতে পারে না' (ইবুন মাজাহ, বাংলা মিশকাত
হা/৩০০২, হাদীছ ছহীহ, ইরওয়া হা/১৮৪১)।
অত্র হাদীছ দ্বারা প্রতীয়মান হয় যে, নারী নিজে বিয়ে করতেও পারে না, কারাে
বিয়ে দিতেও পারে না। বর্তমান সমাজে দেখা যায় অনেক মেয়ে বের হয়ে কাযীর নিকট
গিয়ে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। পিতা বা অভিভাবকের অবর্তমানে এ বিয়ে বাতিল হবে।
পিতার বর্তমানে কোন নারী কিংবা খালা-খালু, মামা-মামী, নানা-নানী বিয়ে দিলে সে
বিয়ে বাতিল হবে। এ বিষয়ে অভিভাবকদের সতর্ক ও সাবধান থাকা উচিত।     

Subscribe to receive free email updates:

0 Response to "কোন নারী নিজে বিয়ে করতে পারে না এবং কোন নারী ওয়ালী"

Post a Comment