মােহর আদায় করা জরুরী

বই: আদর্শ পরিবার
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
শিরোনাম
মােহর আদায় করা যরূরী
বিয়েতে মােহরানা ধার্য করা এবং তা যথারীতি আদায় করার জন্য ইসলামে বিশেষ
ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে মােহরানা প্রদান করা ফরয।
আল্লাহ তা'আলা বলেন,
{فما استمتعتم به منهن فأتوهن أجورهن فريضة}
| ‘তােমরা তােমাদের স্ত্রীদের নিকট যে যৌন স্বাদ গ্রহণ কর, তার বিনিময়ে তাদের
মােহরানা ফরয মনে করে আদায় কর' (নিসা ২৪)।
অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, স্ত্রীর নিকট থেকে যৌন স্বাদ গ্রহণ করার
একমাত্র বিনিময় হচ্ছে মােহর। আরাে প্রমাণিত হয় যে, মােহর আদায় করা ফরয।
আল্লাহ তা'আলা অন্যত্র বলেন,
{فانكحوهن بإذن أهلهن وأتوهن أجورهن بالمعروف
“অতঃপর নারীদের অভিভাবকের অনুমতি নিয়ে তাদের বিয়ে কর এবং তাদের
মােহর যথাযথভাবে আদায় করে দাও’ (নিসা ২৫)।
অন্য বর্ণনায় বলা হয়েছে, কিছু না কিছু দিতেই হবে এমনকি লােহার আংটি
হ'লেও' (বুখারী, মুসলিম, মিশকাত হা/৩২০২, 'বিবাব’ অধ্যায়, ‘মােহর’ অনুচ্ছেদ)।     

Subscribe to receive free email updates:

0 Response to "মােহর আদায় করা জরুরী"

Post a Comment