বিয়ের সময় বর-কনেকে সাজানাে।


বই: আদর্শ পরিবার
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
শিরোনাম        
বিয়ের সময় বর-কনেকে সাজানাে।
| বিয়ের সময় বর ও কনেকে নতুন চাকচিক্যময় পােশাক-পরিচ্ছদে সুসজ্জিত করা
এবং বর কনের গায়ে হলুদ মাখা ইসলামী শরী'আতে সম্পূর্ণরূপে জায়েয।
عن أنس رضي الله عنه أن النبي ع راي على عبد الرحمن بن
عوف أثر صفرۃ قال ما هذا قال إني تزوجت امرأة
আনাস (রাঃ) বলেন, নবী আবদুর রহমান ইবনু আওফ (রাঃ)-এর গায়ে হলুদ
রঙের চিহ্ন দেখলেন এবং বললেন, এ কেমন রং? তিনি বললেন, আমি একটি মেয়েকে
বিয়ে করেছি (বুখারী, মুসলিম, মিশকাত হা/৩২১০)।
এ ঘটনা থেকে প্রমাণিত হয় যে, বিয়ের সময় বর ও কনে উভয়কেই সাজানাে
এবং তাদের গায়ে হলুদ লাগান রাসূল ও ছাহাবীদের সমাজেও প্রচলিত ছিল। হলুদ,
জাফরান ইত্যাদি যে কোন জিনিস দিয়েই বর-কনের শরীর রঙিন করা যেতে পারে।

Subscribe to receive free email updates:

0 Response to "বিয়ের সময় বর-কনেকে সাজানাে।"

Post a Comment