বিয়ের জন্য দু’জন সাক্ষী যরূরী

বই : আদর্শ পরিবার
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
শিরোনাম
বিয়ের জন্য দু’জন সাক্ষী যরূরী
বিয়ে সম্পন্ন হওয়ার সময় দু’জন সাক্ষী থাকা যরূরী। তারা মােহরের পরিমাণ
এবং বরের স্বীকারােক্তি নিজ নিজ কানে শুনবে। অবশ্য দু’জন পুরুষ সাক্ষী উপস্থিত না
থাকলে একজন পুরুষ এবং দু’জন নারী হলেও চলবে (বাকারাহ ২৮২)।
عن ابن عاس قال لا نكاح إلا بينة
ইবনু আব্বাস (রাঃ) বলেন, সাক্ষী ছাড়া বিয়ে হয় না (তিরমিযী, মিশকাত হা/৩১৩২, বাংলা
মিশকাত হা/২৯৯৮, যঈফ তিরমিযী ১২৭ পৃষ্ঠা)। ছাহাবী এবং তাবিঈগণ বলতেন, সাক্ষীর
উপস্থিতি ছাড়া বিয়ে হয় না (যঈফ তিরমিযী ১২৭ পৃষ্ঠা)। কুফার বিদ্বানগণ বলেন, দু'জন
সাক্ষীর উপস্থিতি ছাড়া বিয়ে সম্পন্ন করা জায়েয নয় (যঈফ তিরমিযী ১২৮ পৃষ্ঠা)।
عن عمر ان الحصين قال قال رسول اللع لا نكاح إلا بولي
وشاهدين
এমরান ইবনু হুসায়েন (রাঃ) বলেন, রাসূল বলেছেন, “ওয়ালী এবং দু’জন সাক্ষী
ছাড়া বিয়ে হয় না' (আহমাদ, বুলুগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)।
আয়েশা (রাঃ) বলেন, রাসূল ৫ বলেন, একজন ওয়ালী এবং দু’জন ন্যায়পরায়ণ
সাক্ষী ছাড়া বিয়ে হয় না’ (দারাকুতনী, ফিকহুস সুন্নাহ ১৪২ পৃষ্ঠা)।     

Subscribe to receive free email updates:

0 Response to " বিয়ের জন্য দু’জন সাক্ষী যরূরী"

Post a Comment