বিয়ে পড়ানাের পদ্ধতি

বই : আদর্শ পরিবার 
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
শিরোনাম
 বিয়ে পড়ানাের পদ্ধতি
বিয়ে পড়ানাের কোন নির্ধারিত নিয়ম হাদীছ দ্বারা প্রমাণিত নয়। তবে ছহীহ হাদীছ
দ্বারা প্রমাণিত হয় যে, নবী ৫ খুত্ব পড়ার পর বিয়ে সম্পন্ন করার প্রয়ােজনীয় কিছু কথা
বলতেন (ইবনু মাজাহ, দারেমী, মিশকাত হা/৩১৪৯, বিবাহ’ অধ্যায়, বিয়ের খুত্বা, প্রচার ও শর্ত অনুচ্ছেদ)।
কাজেই খুত্বা পড়ার পর মেয়ের পিতা বা অভিভাবক বা তাদের উপস্থিতিতে অন্য কেউ
বরের সামনে দু’জন সাক্ষীর উপস্থিতিতে বলবেন, আমার মেয়ে ওমুক এত নগদ এত
বাকী মােহরের বিনিময়ে তােমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাযী তুমি তাকে স্ত্রী
হিসাবে গ্রহণ কর। তখন সে মেয়ের ওয়ালী ও দু’জন সাক্ষীকে শুনিয়ে বলবে, আমি
গ্রহণ করলাম। এরূপ তিনবার হওয়া ভাল। কারণ রাসূল ৫ গুরুত্বপূর্ণ কথা তিনবার
বলতেন (বুখারী, মিশকাত হা/৩০৮, ইলম অধ্যায়)। উল্লেখ্য যে, কনের কাছে গিয়ে বিবাহ
পড়াতে হবে না। আমাদের দেশের এ প্রথা মানুষ রচিত ।     

Subscribe to receive free email updates:

0 Response to "বিয়ে পড়ানাের পদ্ধতি"

Post a Comment