কনের যে সব গুণাবলী লক্ষ করা জরুরী


কনের যে সব গুণাবলী লক্ষ করা জরুরী
বই আদর্শপরিবার
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 
শিরোনাম 
কনের যে সব গুণাবলী লক্ষ করা জরুরী
   
ইসলামের দৃষ্টিতে মেয়ের একটি বিশেষ গুণ যাচাই করা যরূরী। তা হচ্ছে মেয়ের
দ্বীনদারী বা ধার্মিকতা। আল্লাহ তা'আলা বলেন,
{{d aaj ১ie , S }
| ‘তােমাদের মধ্যে তাক্ওয়াশীল, আল্লাহভীরু ব্যক্তি আল্লাহর নিকট তােমাদের
সকলের অপেক্ষা অধিকতর সম্মানিত' (হুজুরাত ১৩)।
অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, আল্লাহর নিকট সবচেয়ে সম্মানী ব্যক্তি হচ্ছে
দ্বীনদার নারী-পুরুষ। কাজেই বিবাহের ব্যাপারে মেয়ের দ্বীনদারী যাচাই বাছাই করা
একান্ত যরূরী। আল্লাহ তা'আলা অন্যত্র বলেন,

আদর্শ স্ত্রী  


يرفع الله الذين أمنوا منكم والذين أوتوا العلم درجات}
“তােমাদের মধ্যে যারা ঈমানদার এবং যাদের জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ
তাদের মান-মর্যাদা অধিক উন্নত করে দিবেন' (মুজাদালা ১১)।
অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, আল্লাহ তা'আলা ঈমানদার শিক্ষিত নারী-
পুরুষের সম্মান বৃদ্ধি করেন। অতএব বিয়ের ব্যাপারে মেয়েদের শিক্ষা ও ঈমানদারী
যাচাই করা যরূরী।
عن أبي هريرة رضي الله عنه عن النبي ع قال ثنك المرأة لأربع لمالها
ولحسبها وجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك
আবু হুরায়রাহ (রাঃ) বলেন, রাসূল বলেছেন, “মেয়েদের চারটি গুণের প্রতি
বিবেচনা করে বিয়ে করা হয়, (১) তার সম্পদের প্রতি, (২) তার বংশ মর্যাদার প্রতি,
(৩) তার রূপ ও সৌন্দর্যের প্রতি এবং তার দ্বীনদারীর প্রতি বিবেচনা করা হয়। কিন্তু
তােমরা দ্বীনদার মেয়েকেই প্রাধান্য দাও। তােমার হাত ধূলায় ধূসরিত হােক’ (বুখারী,
মুসলিম, মিশকাত হা/৩০৮২)।
| অত্র হাদীছে বিয়ে করার ব্যাপারে পুরুষদের বিবেচনা করার বিষয়গুলি
উল্লেখ করা হয়েছে। এখানে রাসূল ¢ শুধুমাত্র দ্বীনদারীর প্রতি বিবেচনা করতে
বলেছেন।


أن رسول الله ع قال إن الدنيا كلها
عن عبد الله بن عمرو بن العاص
متاع وخير متاع الدنيا المرأة الصالحة
| ‘আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) বলেন, রাসূল বলেছেন, পৃথিবীর সবকিছুই ভােগ
ও ব্যবহারের সামগ্রী। আর সবচেয়ে উত্তম ও উৎকৃষ্ট সামগ্রী হচ্ছে দ্বীনদার সচ্চরিত্রা স্ত্রী’
(মুসলিম, মিশকাত হা/৩০৮৩, 'নিকাহ’ অধ্যায়)।
| অত্র হাদীছে দ্বীনদার স্ত্রীকে পৃথিবীর সবচেয়ে উত্তম বস্তু বলা হয়েছে। কারণ
দ্বীনদার স্ত্রী স্বামীকে পাপের কাজ থেকে বিরত রাখে এবং দুনিয়া ও দ্বীনের কাজে তাকে
পূর্ণ সাহায্য করে।
عن أبي هريرة قال قيل لرسول الله ع أي النساء خير قال التي تسه إذا نظر
وتطيعه إذا أمر ولا تخالفة في تفسيها ومالها بما يكره
আবু হুরায়রাহ (রাঃ) বলেন, একদা রাসূল কে জিজ্ঞেস করা হল, নারীদের
মধ্যে সবচেয়ে উত্তম কে? রাসূল বললেন, এমন স্ত্রী স্বামী যার দিকে তাকালে সে
স্বামীকে আনন্দ দিতে পারে, স্বামীর আদেশ যথাযথভাবে পালন করে এবং নিজের
ব্যাপারে ও স্বামীর সম্পদের ব্যাপারে স্বামীর ইচ্ছার বিরুদ্ধে কোন কিছুই করে না'
(নাসাঈ, বায়হাকী, মিশকাত হা/৩২৭২, ‘বিবাহ' অধ্যায়, স্ত্রীদের সাথে সদাচরণ' অনুচ্ছেদ, হাদীছ ছহীহ
আলবানী)।
অত্র হাদীছে তিনটি গুণ সম্পন্না স্ত্রীকে সবচেয়ে উত্তম বলা হয়েছে। (১) যারা
কথা, কর্ম ও আচরণে স্বামীকে খুশী রাখতে পারে, (২) স্বামীর বৈধ আদেশ যথাযথভাবে
পালন করে, (৩) নিজের ইচ্ছাকে স্বামীর ইচ্ছার সাথে একাকার করে দেয়, স্বামীর
ইচ্ছার বিরুদ্ধে কোন কিছু করে না এবং স্বামীর সম্পদ স্বেচ্ছায় ব্যয় করে না। এসব
গুণের অধিকারিণী নারীরাই সবচেয়ে উত্তম। বিয়ের জন্য এসব গুণের প্রতি লক্ষ্য করা
উচিত।
عن عمر قال يا رسول الل؛ أي المال نخ فقال ليتخذ أحكم قلبا شاكرا
ولسانا ذاكرا وزوجة مؤمنة تعين أحدكم على أمر الآخرة -
ওমর (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! আমরা কোন সম্পদটি জমা করে রাখব?
রাসূল বললেন, “তােমাদের জন্য জমা করে রাখা আবশ্যক। (১) শুকরিয়া আদায়কারী
অন্তর, (২) আল্লাহকে আহ্বানকারী জিহ্বা, (৩) আর এমন দ্বীনদার স্ত্রী যে তােমাদেরকে
পরকালের কর্মের প্রতি সাহায্য করতে পারে' (ইবনু মাজাহ হা/১৮৫৬, হাদীছ ছহীহ, তাহকীক
আলবানী)।
অত্র হাদীছ দ্বারা প্রমাণিত হয় যে, মানুষের জন্য তিনটি জিনিস অর্জন করা
আবশ্যক। (১) মানুষের অন্তর এমন হওয়া উচিত যা আল্লাহর শুকরিয়া আদায় করে।
(২) মানুষের মুখ এমন হওয়া আবশ্যক যা আল্লাহ্র যিক্র করতে পারে। (৩) এমন
মেয়েকে বিবাহ করা যরূরী, যে স্বামীকে পরকালের কর্মের প্রতি সহযােগিতা করতে
পারে।
আরো পড়ুন  =>

Subscribe to receive free email updates:

0 Response to "কনের যে সব গুণাবলী লক্ষ করা জরুরী"

Post a Comment