যে সব মেয়েদেরকে বিয়ে করা হারাম |., Jesob meyeder biye kora haram


বই আদর্শ পরিবার
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
শিরোনাম
যে সব মেয়েদেরকে বিয়ে করা হারাম

| যে সব মেয়েদেরকে বিবাহ করা হারাম তাদের বিবরণ কুরআন এবং ছহীহ
হাদীছ দ্বারা স্পষ্টরূপে প্রমাণিত রয়েছে। আল্লাহ তা'আলা বলেন,
Muslim girls  
حرمت عليكم أبنائكم وبنائكم وأخوانكم وعمائگم وخالاتكم وبنات
الأخ وبات الأخت وأمهاتكم التي أرضعتكم وأخوانكم من الرضاعة
وأمهات يايم وربابكم اللأتي في حجوركم من يساكم اللأتي دخلتم
بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وكلائل أبناﺉكم الذين من
أصلابكم وأن تجمعوا بين الأختين}
‘তােমাদের প্রতি বিবাহ করা হারাম করে দেয়া হয়েছে তােমাদের মাতা,
তােমাদের কন্যা, তােমাদের বােন, তােমাদের ফুফু, তােমাদের খালা, তােমাদের
ভাইয়ের মেয়ে এবং তােমাদের বােনের মেয়ে। তােমাদের দুধ মা, তাদের এবং
তােমাদের দুধ বােনদেরকে তােমাদের প্রতি হারাম করা হয়েছে। তােমাদের আপন
ঔরসজাত পুত্রদের স্ত্রীকেও তােমাদের প্রতি হারাম করা হয়েছে। তােমাদের স্ত্রীদের
মাতাদেরকেও তােমাদের প্রতি হারাম করা হয়েছে। তােমাদের স্ত্রীদের, যাদের সাথে
তােমাদের যৌন সম্পর্ক স্থাপিত হয়েছে, তাদের গর্ভজাত মেয়েদেরকে তােমাদের প্রতি
হারাম করা হয়েছে। তবে বিয়ে করা স্ত্রীর সাথে যৌন সম্পর্ক স্থাপিত না হয়ে থাকলে
তার কন্যাকে বিয়ে করায় কোন দোষ নেই এবং দু’জন সহােদর বােনকে একত্রে স্ত্রীরূপে
গ্রহণ করা তােমাদের জন্য হারাম করা হয়েছে’ (নিসা ২৩)।
আল্লাহ তা'আলা উপরের আয়াতে বলেন, 'তােমাদের পিতারা যাকে যাকে বিয়ে
করেছে, তাকে তােমরা বিয়ে কর না' (নিসা ২২)।
সংক্ষিপ্তভাবে বলা যায়, (১) বংশের কারণে সাত শ্রেণীর মহিলাকে বিবাহ করা
হারাম। তারা হচ্ছে মাতা, কন্যা, বােন, ফুফু, খালা, ভাইয়ের মেয়ে এবং বােনের
মেয়ে। (২) বৈবাহিক ও দুধপানের হারাম মহিলাগণ হচ্ছে, দুধ মাতা, দুধ বােন, স্ত্রীর
মাতা, স্ত্রীর বােন, স্ত্রীর ফুফু, স্ত্রীর খালা, স্ত্রীর বােনের মেয়ে, স্ত্রীর ভাইয়ের মেয়ে, স্ত্রীর
পূর্বপক্ষের মেয়ে, স্ত্রীর দুধ বােন, পিতা ও দাদার স্ত্রী এবং তাদের ফুফু ও ভাইয়ের মেয়ে
ও বােনের মেয়েকে বিবাহ করা হারাম। আল্লাহ তা'আলা পরের আয়াতে বলেন,
‘স্বামীওয়ালী সুরক্ষিত মহিলাদের বিয়ে করা হারাম’ (নিসা ২৪)। আল্লাহ তা'আলা বলেন,
‘এসব মহিলা ব্যতীত অন্যান্য মহিলাদেরকে তােমাদের জন্য হালাল করে দেয়া হয়েছে'
(নিসা ২৩)। রক্তশূন্যতার কারণে কেউ কাউকে রক্ত প্রদান করলে বৈবাহিক সম্পর্ক স্থাপন
হারাম হবে না। কারণ বৈবাহিক সম্পর্ক হারাম হওয়ার মাত্র দুটি কারণ- (১) বংশ
সম্পর্ক ও (২) দুগ্ধ সম্পর্ক। আল্লাহ তা'আলা এই দু'ধরনের নারী উল্লেখ করার পর
বলেন, এসব নারী ব্যতীত অন্যান্য নারী তােমাদের জন্য হালাল করা হয়েছে' (নিসা ২৪)।
আরো পড়ুন =>

Subscribe to receive free email updates:

0 Response to "যে সব মেয়েদেরকে বিয়ে করা হারাম |., Jesob meyeder biye kora haram "

Post a Comment