বিয়ের অনুষ্ঠান প্রচার করা উচিত


বই : আদর্শ পরিবার
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
শিরোনাম        
বিয়ের অনুষ্ঠান প্রচার করা উচিত
  • | বিয়ে একটি সামাজিক অনুষ্ঠান। একজন নারী ও একজন পুরুষ যারা সমাজেরই
লােক বিবাহিত হয়ে পরস্পর মিলে দাম্পত্য জীবন যাপন করতে ইচ্ছুক, কাজেই তাদের
সুষ্ঠু জীবন যাপনের জন্য সমাজের অনুমােদন একান্তই অপরিহার্য। এজন্য কুরআন
মাজীদে আল্লাহ তা'আলা নারী-পুরুষের গােপন মিলনকে স্পষ্টভাবে নাকচ করেছেন।
আল্লাহ তা'আলা পুরুষদের বলেন, “বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে স্ত্রী গ্রহণ করবে
যিনাকারী হিসাবে নয়’ (নিসা ২৪)। আল্লাহ তা'আলা নারীদের বলেন, “বিবাহের বন্ধনে
আবদ্ধ হয়ে পুরুষদের সাথে মিলিত হবে, অতীব সংগােপনে বন্ধুত্বকারিণী হয়ে নয়’ (নিসা
অত্র আয়াতদুটি দ্বারা প্রমাণিত হয় যে, বিয়ে গােপনীয় জিনিস নয়, বরং যিনা
গােপনীয় জিনিস। বিয়ের ব্যাপারটা সমাজের লােককে জানাতে হবে, তার প্রতি তাদের
সমর্থনও থাকতে হবে। এজন্য বিয়ে গােপনে অনুষ্ঠিত হলে চলবে না, বরং তা হতে
হবে প্রকাশ্যে সকলকে জানিয়ে সমাজের সমর্থন নিয়ে।
عن عائشة قالت قال رسول الله ع إعلوا هذا اللقاح
আয়েশা (রাঃ) বলেন, রাসূল বলেছেন, তােমরা এই বিয়ের অনুষ্ঠানের ব্যাপক
প্রচার কর' (ইবনু হিব্বান, ত্বাবারানী, ইরওয়া হা/১৯৯৩; হাদীছ ছহীহ)।
قال رسول الله ع فصل ما بين الحلال والحرام الف والصوت في
النكاح
‘বিবাহে হালাল ও হারামের পার্থক্য হচ্ছে যে, বিয়ে অনুষ্ঠানের শব্দ, দফ বাজানাে
এবং ধ্বনি প্রকাশ করা' (আহমাদ, তিরমিযী, নাসাঈ, ইবনু মাজাহ, মিশকাত হা/৩১৫৩, ‘বিবাহ’ অধ্যায়,
“বিয়ে প্রচার’ অনুচ্ছেদ, হাদীছ ছহীহ)।

Subscribe to receive free email updates:

0 Response to "বিয়ের অনুষ্ঠান প্রচার করা উচিত"

Post a Comment