ঋতুবর্তী স্ত্রীর সাথে সহবাস হারাম

বই : আদর্শ পরিবার
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
শিরোনাম
ঋতুবর্তী স্ত্রীর সাথে সহবাস হারাম
| আল্লাহ তা'আলা ঋতুবর্তী স্ত্রীর সাথে সহবাস হারাম করেছেন। এর কারণ উল্লেখ
করে বলেছেন, এটা হচ্ছে অপবিত্রতার সময়' (বাকারাহ ২২২)। অনেকেই মনে করেন এ
সময় মিলনে মহিলাদের শারীরিক কষ্ট হয়। অনেকেই মনে করেন এটা দুর্গন্ধময়
অবস্থা। চিকিৎসকগণ মনে করেন ঋতুর রক্তে এক প্রকার বিষাক্ত পদার্থ থাকে যা
| স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে জরায়ুতেও ব্যথা লাগতে পারে। রক্তপাত বেশী হ'তে
পারে। মানসিক অরুচি হয়ে থাকে। আল্লাহ তা'আলা বলেন,
{ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض
ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن
الله يحب التوابين ويحب المتطهرين}
‘আর তারা আপনাকে ঋতু সম্পর্কে জিজ্ঞেস করে। আপনি বলে দিন, এটা অশুচি
| ও কষ্ট। কাজেই তােমরা ঋতু অবস্থায় স্ত্রী সহবাস হতে বিরত থাক। ততক্ষণ পর্যন্ত
তােমরা তাদের সাথে সহবাস করাে না, যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র না হয়। যখন তারা
পবিত্র হয়ে যাবে তখন তােমরা আল্লাহর আদেশ অনুযায়ী তাদের সাথে সহবাস কর ।
নিশ্চয়ই আল্লাহ তা'আলা তাদেরকে ভালবাসেন যারা তাওবাহ করে এবং অপবিত্রতা
থেকে বেঁচে থাকে’ (বাকারাহ ২২২)।
عن أبي هريرة عن النبي ع قال من أئي ايضا أو امرأة في
برها أو گاها فقد كفر بما أنزل على محمع
আবু হুরাইরা (রাঃ) বলেন, রাসূল বলেছেন, যে ব্যক্তি ঋতু অবস্থায় স্ত্রী সহবাস
করল কিংবা তার গুহ্যদ্বারে সহবাস করল অথবা গণকের কাছে গেল, সে ব্যক্তি মুহাম্মাদ
৫-এর প্রতি যে কুরআন অবতীর্ণ করা হয়েছে তাকে অস্বীকার করল' (তিরমিযী, ইবণ্ড মাজাহ,
দারেমী, মিশকাত হা/৫৫১, বাংলা মিশকাত হা/৫০৬, হাদীছ ছহীহ)।
عن ابن عباس قال أوحى الله إلى رسوله هذير الآية نساؤكم حرث
لكم فأتوا حرثكم أني شيئثم أقبل وأدبر وائق الدبر والحيضة
ইবনু আব্বাস (রাঃ) বলেন, আল্লাহ তা'আলা রাসূল g -এর নিকট অহী অবতীর্ণ
করেছেন যে, তােমাদের স্ত্রীরা তােমাদের জন্য শস্যক্ষেত্র। তােমরা তাদেরকে
তােমাদের ইচ্ছামত ব্যবহার কর' (বাকারাহ ২২৩)। রাসূল & বলেন, “স্ত্রীর সামনের দিক
হ’তে সহবাস কর কিংবা পিছনের দিক হতে সহবাস কর কোন দোষ নেই। তবে
গুহ্যদ্বারে এবং ঋতু অবস্থায় সহবাস করা হ’তে সাবধান থাক’ (তিরমিযী, ইবনু মাজাহ,
মিশকাত হা/৩১৯১, বাংলা মিশকাত হা/৩০৫৬, হাদীছ ছহীহ)।     

Subscribe to receive free email updates:

0 Response to "ঋতুবর্তী স্ত্রীর সাথে সহবাস হারাম"

Post a Comment